এশিয়ান স্কুল এন্ড কলেজ

অ্যালামনাই এসোসিয়েশন

প্রাক্তন ছাত্রছাত্রীদের সংযুক্ত রাখা, অনুষ্ঠান ব্যবস্থাপনা, সদস্য নিবন্ধন, গেস্ট এন্ট্রি, পেমেন্ট এবং কমিউনিটি আপডেট একসাথে পরিচালনার জন্য একটি আধুনিক অ্যালামনাই প্ল্যাটফর্ম।

Become a member!
0 বর্তমান ইভেন্ট
2 নতুন সংবাদ
5 গ্যালারি অ্যালবাম
3 কমিটি সদস্য
About Image
আমাদের সম্পর্কে

ইলামিত্র খ্যাত বরেন্দ্র অঞ্চল নাচোলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০৮ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জনাব মো: ইসাহাক আলীর উদ্যোগে এশিয়ান প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠিত হয়।

নাচোল বাসস্ট্যান্ডে ছনের ঘরে ২৫৩ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক ও ১ জন কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ধীরে ধীরে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেয় এবং হাজারো শিক্ষার্থীর পদচারণায় এটি একটি সফল ও সুপরিচিত শিক্ষাঙ্গনে পরিণত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিস্তারিত পড়ুন
মোঃ ইসাহাক আলী
মোঃ ইসাহাক আলী

পরিচালক

এশিয়ান স্কুল এন্ড কলেজ

asian.nachole@gmail.com

"এশিয়ান স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশন" শুধুই একটি সংগঠন নয় - এটি আমাদের শিকড়ের প্রতি সম্মান, স্মৃতির প্রতি দায়বদ্ধতা, এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের আরেক নাম। এই প্রতিষ্ঠান আমাদের যে শৃঙ্খলা, মূল্যবোধ ও বন্ধুত্বের শিক্ষা দিয়েছে, তার আলোতেই আমরা আজ একত্রিত হয়েছি, একটি শক্তিশালী ও স্থায়ী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে।

আমাদের উদ্দেশ্য পরিষ্কার - এশিয়ান স্কুল এন্ড কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে থাকবে যোগাযোগ, সম্প্রীতি, সহযোগিতা এবং উন্নয়নের অঙ্গীকার। এই ওয়েবসাইট সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন - যেখানে সদস্য নিবন্ধন, নোটিশ, ইভেন্ট, ডাইরেক্টরি, গ্যালারি, প্রতিবেদনসহ সংগঠনের প্রতিটি কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।

আমি বিশ্বাস করি, আমাদের ঐক্যই এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক ব্যাচ, প্রত্যেক সদস্য যদি নিজের অবস্থান থেকে একটু করে সহযোগিতা করেন, তাহলে আমরা একসাথে এশিয়ান স্কুল এন্ড কলেজের গৌরবকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারব।

আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই - এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা ও উপস্থিতিই আমাদের পথচলার অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যেটি শুধু স্মৃতিই নয়, ভবিষ্যতের জন্যও এক উজ্জ্বল অবদান হয়ে থাকবে।

ধন্যবাদ।

জরুরি

জরুরি যোগাযোগ

অ্যালামনাই সহায়তা
সার্বক্ষণিক
  • যোগাযোগ: অ্যালামনাই সাপোর্ট ডেস্ক
  • মোবাইল: +8801320571778
  • ইমেইল: alumni@asianschool.edu.bd
অ্যালামনাই তথ্য কেন্দ্র
অফিস সময়
  • স্থান: এশিয়ান স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস
  • সময়: সকাল ৯টা - বিকাল ৫টা
  • হেল্পলাইন: +8801650283067
ফটো ফ্রেম

আপনার ছবিতে ফটোফ্রেম যুক্ত করুন

নিজের ছবি আপলোড করুন, জুম ও পজিশন ঠিক করুন, তারপর পছন্দের ফ্রেম সিলেক্ট করে ফ্রেমসহ ছবি ডাউনলোড করুন।

ছবির উপর মাউস বা আঙুল দিয়ে ড্র্যাগ করে পজিশন পরিবর্তন করতে পারবেন।
লাইভ প্রিভিউ PNG ফ্রেম সহ